নিজস্ব প্রতিনিধি : ঢাকার নবাবগঞ্জ উপজেলায় হাসনাবাদ খ্রিস্টান কো-অপারেটিভ ইউনিয়নের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার (২২ অক্টোবর) সকালে উপজেলার হাসনাবাদ ঈশ্বরের সেবক আর্চবিশপ টি.এ গাঙ্গলী মেমোরিয়াল হল রোমে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন নবাবগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি নাসির উদ্দিন আহমেদ ঝিলু।
সমিতির চেয়ারম্যান নিকোলাস রাজু কোড়াইয়ার এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, উপজেলা সমবায় কর্মকর্তা রওশন আরা, বান্দুরা ইউপি চেয়ারম্যান হিল্লাল মিয়া, সাবেক চেয়ারম্যান কিশোর গমেজ ঠাকুর, মি. সেলেস্টিন রোজারিও, জেলা আওয়ামী লীগের উপ-প্রচার সম্পাদক হুমায়ন কবির, উপজেলা আওয়ামীগ নেতা একেএম মনিরুজ্জামান তুহিন, ইউসুফ হারুন টিপু, সুকুমার হালদার, কৃষিবীদ প্রদিপ চন্দ্র সরকার প্রমুখ।
