দোহার-নবাবগঞ্জ (ঢাকা) প্রতিনিধি
সাবেক রাষ্ট্রপতি জিল্লুর রহমানের বিয়াই ও বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন এম.পি’র শশুর বিশিষ্ট ব্যবসায়ী ও প্রবীণ রাজনীতিবিদ দোহার উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান, ঢাকা জেলা আওয়ামী লীগের সাবেক সহ সভাপতি হাসেম আলী (৯৫)আর নেই।
সোমবার বিকেলে রাজধানীর স্কয়ার হামপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। মুত্যুকালে স্ত্রী, দুই পুত্র, দুই কন্যাসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। প্রবীণ এই রাজনীতিবিদ ও জনসেবকের মৃত্যুতে প্রধানমন্ত্রীর বেসরকারী শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা ঢাকা-১ আসনের সাংসদ সালমান এফ রহমান এম.পি গভীর শোক ও শোক সন্তোপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন
করেছেন।
এক শোকবার্তায় সালমান এফ.রহমান মরহুম হাসেম আলী’র স্মৃতিচারণ করে বলেন, হাশেম আলী দীর্ঘকাল যাবৎ আমার পরিচিত এবং খুব ঘনিষ্ঠ ছিলেন। তিনি একজন সৎ, দক্ষ, অভিজ্ঞ ও আদর্শবান রাজনীতিবিদ। তিনি আজীবন জনকল্যাণে নিবেদিত ছিলেন। তিনি বাংলাদেশ আওয়ামীলীগের একজন দুঃসময়ের সাথী এবং পরীক্ষিত নেতা। তার মৃত্যুতে বাংলাদেশ আওয়ামী লীগ একজন ত্যাগী নেতাকে হারালো।
