দোহারে বিপুল পরিমাণ চায়না জাল জব্দ

নিজস্ব প্রতিনিধি : ঢাকার দোহার উপজেলায় জয়পাড়া বাজার থেকে বিপুল পরিমাণ চায়না জাল জব্দ করা হয়েছে। জয়পাড়া বাজারে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ নিষিদ্ধ চায়না দুয়ারি জাল জব্দ করেছে দোহার উপজেলায় ভ্রাম্যমাণ আদালত। এ সময় দুই হাজার তিনশত মিটার জাল জব্দ করা। বৃহস্পতিবার (২৩ সেপ্টেম্বর ) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে জয়পাড়া বাজারের কয়েকটি দোকানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. ফজলে রাব্বি।

অভিযানের বিষয়টি নিশ্চিত করে ফজলে রাব্বি জানান, ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এসব জাল বিক্রির দায়ে ব্যবসায়ীদের সর্তক করা হয়েছে। পরে জব্দ করা জালগুলো দোহার উপজেলায় নেয়া হয়েছে। পরবর্তীতে এ জাল পুড়িয়ে ফেলা হবে বলে জানান তিনি। পাশাপাশি এ অভিযান অব্যাহত থাকবে।

এসময় আরও উপস্থিত ছিলেন দোহার উপজেলা মৎস্য কর্মকতা মোছা. লুৎফুন্নাহার। ভ্রাম্যমাণ আদালতের সহযোগিতা করেন দোহার থানা পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *