সিংগাইরে নামাজ আদায়কারি শিশু কিশোরদের নিয়ে সমাবেশ ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান

সিংগাইর(মানিকগঞ্জ) প্রতিনিধি: ইসলামি যুব কাফেলা জায়গির এর উদ্যেগে এক টানা চল্লিশ দিন নামাজ আদায়কারি কচি-কাচা বাচ্চাদের সমাবেশ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার(২৪ সেপ্টেম্বর) বিকাল ৫ টার দিকে জায়গীর মাদ্রাসার মাঠে  মুফতি সাদ রাব্বানির সঞ্চালনায় সামচুল হক মোল্লা এর সভাপতিত্বে  বক্তব্য রাখেন-সিংগাইর দারুল হিকমা ওয়াল ইরফান মাদ্রাসার পরিচালক মুফতি মাসউদুর রহমান আয়ূবী,ধল্লা আবু বক্কর (রা) বালক বালিকা মাদ্রাসার প্রিন্সিপাল মুফতি আব্দুল ওহাব, হাতনি দারুল কোরআন মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা আশরাফুল ইসলাম,বাস্তা মাদ্রাসার শিক্ষক মাওলানা মাহমুদুল হাসান।

এ সময় উপস্থিত ছিলেন-জায়গীর এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গসহ মাদ্রাসার শিক্ষকবৃন্দ। পরিশেষে জায়গীরের পীরে কেবলা মাওলানা দ্বীন মোহাম্মদ আখেরি মোনাজাত দিয়ে অনুষ্ঠান সমাপ্তি হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *