নিজস্ব প্রতিবেদকঃ ঢাকার দোহার উপজেলায় জার্মান আওয়ামীগের আহ্বায়ক ও যুগ্ম আহ্বায়ক এবং রাইপাড়া ইউনিয়নের সভাপতি ও সাধারণ সম্পাদকে সংবধর্না ও বর্ষবরণ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছে জামালচর এলাকাবাসী। গত মঙ্গলবার সন্ধ্যায় জামালচর এলাকাবাসীর উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এসময় জার্মান আওয়ামীলীগের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা মো. মাসুম মিয়া, যুগ্ম আহ্বায়ক মো. রোমান মিয়া এবং একই মঞ্চে রাইপাড়া ইউনিয়নের সভাপতি মো. মজিবুবুর রহমান বেপারী, সাধারণ সম্পাদক আমজাদ হোসেন ও জয়পাড়া বিশ্ব বিদ্যালয় কলেজ শাখার সাধারণ সম্পাদক আব্দুর রহমান শান্তকে সংবধর্না দেওয়া হয়।

জার্মান আওয়ামীগীগের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা মো. মাসুম মিয়ার বক্তব্যে বলেন,‘বাংলাদেশ উন্নয়নের দিকে এগিয়ে চলছে এবং এই অসম্ভবকে সম্ভব করেছেন জননেত্রী শেখ হাসিনা। তিনি তার প্রচ- দেশপ্রেম নিরলস প্রচেষ্টা ও বলিষ্ঠ নেতৃত্বের মাধ্যমে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। এই উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে দেশে বিদেশে দলমত নির্বিশেষে যার যার অবস্থান থেকে সবাইকে একযোগে কাজ করতে হবে।
বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় উপ-কমিটির সহ-সম্পাক সুরুজ আলম সুরজের সভাপতিত্বে ও সাইফুল ইসলাম আব্দুল্লাহ’র তত্বাবধানে উপস্থিত ছিলেন সংবধর্না অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত জাহাঙ্গীর হোসেন মোল্লা, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,দোহার থানার অফিসার ইনচার্জ মো. সাজ্জাদ হোসেন, দোহার উপজেলা আওয়ামীলীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পদক মো. আলমাছ কমিশানার, ইকরাশী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক একলাল উদ্দিন, সাবেক ছাত্রনেতা সাজ্জাদ হোসেন সুরুজ, সুতারপাড়া ইউনিয়নের সভাপতি নাসির উদ্দিন, ঢাকা জেলা দক্ষিণ ছাত্রলীগের সভাপতি গিয়াস উদ্দিন সোহাগ, দোহার উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক রাজিব শরীফ, ঢাকা জেলা সৈনিকলীগের সভাপতি মুসফিকুর রহমান, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক উদয় হোসাইন প্রমুখ। সংধবর্না শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন থানার ওসি মো. সাজ্জাদ হোসেন,ক্লোজআপ তারকা সাজু আহম্মেদসহ অন্যান্য শিল্পীরা। এসময় সরকারের উন্নয়ন কর্মকা- তুলে ধলে দেশের জন্য কাজ করার আহবান জানান ।
