ঢাকার নবাবগঞ্জে গাজা সেবনকালে ৯ মাদকসেবী আটক

নিজস্ব প্রতিবেদক : ঢাকার নবাবগঞ্জে ৯ মাদকসেবীকে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। গাঁজা সেবনকালে সোমবার সকালে বান্দুরা এলাকা থেকে ৭ জনকে আটক করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের নবাবগঞ্জ সার্কেলের সদস্যরা। এবং আরও দুইনজকে আটক করে নবাবগঞ্জ থানা পুলিশ।

দুপুরে নবাবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা এইচ.এম সালাউদ্দিন মনজুর ভ্রাম্যমাণ আদালতে হাজির করলে মাদক সেবনের অপরাধে আদালত তাদের ৫ জনকে ৬ মাস এবং ৪ জনকে ৩ মাস করে সাজা দেন। সাজাপ্রাপ্তরা হলেন- ভিশা সরকার, মো. সেলিম, নারায়ন সাধু, সায়েদ সিকদার, আবু সাঈদ, আমজাদ হোসেন, শেখ মানিক, মো. শাহ আলম, আহম্মদ হোসেন সুমন ।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক আব্দুস সালাম এবং নবাবগঞ্জ থানা পুলিশের উপ- পরিদর্শক মহিদুর ইসলাম বিষয়টি নিশ্চত করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *