সড়কে শৃঙ্খলা ফিরে আনতে পুলিশের ঝটিকা অভিযানে ২দিনে মোটর সাইকেল আটক-৬৪

মানিকগঞ্জ প্রতিনিধি : সড়ক দূর্ঘটনা এড়াতে ও শৃঙ্খলা ফিরে আনতে মানিকগঞ্জের সিংগাইর পুলিশের ঝটিকা অভিযানে ২দিনে ৬৪টি মোটরসাইকেল আটক করেছেন সিংগাইর থানা পুলিশ। সোমবার (৯ আগষ্ট) সকাল ১০ থেকে বিকাল অধ্যবধি পর্যন্ত জেলা পুলিশ সুপার মোহাম্মদ গোলাম আজাদ খানের নির্দেশে ওসি সফিকুল ইসলাম মোল্লা ও ইন্সপেক্টর(তদন্ত)আবুল কালাম পিপিএম এর উপস্থিতিতে এ অভিযান পরিচালনা করেন। এসময় হেলমেট ও রেজিস্ট্রেশন বিহীন ৪১টি মোটর সাইকেল আটক করে সন্ধ্যায় ৩২টি মোটর সাইকেল রেকার বিলের মাধ্যমে জরিমানাসহ ৫টি মোটরসাইকেল চালকের বিরুদ্ধে মামলা ও ৪টির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে থানা সূত্রে জানা যায়।
উল্লেখ্য,গত রবিবার(৮ আগষ্ট)অভিযান পরিচালনা করে ২৩টি মোটর সাইকেল আটক করেন। তন্মধ্যে ৯টি রেকার বিলের মাধ্যমে জরিমানা,১০টি চালকের বিরুদ্ধে মামলা ও ৪টি মোটর সাইকেল থানা হেফাজতে আছে বলে জানা গেছে।
সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বলেন-আমাদের এ অভিযান অব্যাহত থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *