নিজস্ব প্রতিনিধি : সারাদেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ২৪৫ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে ভাইরাসটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ২২ হাজার ৮৯৭ জনে। ২৪ ঘণ্টায় মৃত ২৪৫ জনের মধ্যে পুরুষ ১২৮ ও নারী ১১৭ জন। এদের মধ্যে সরকারি হাসপাতালে ১৮৫ জন, বেসরকারি হাসপাতালে ৪৯ জন ও বাড়িতে ১১ জনের মৃত্যু হয়। ২৪ ঘণ্টায় মৃত্যুহার ১ দশমিক ৬৮ শতাংশ।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সারাদেশে সরকারি ও বেসরকারি ৭০৭টি ল্যাবরেটরিতে ৪৬ হাজার ৯৫৩টি নমুনা সংগ্রহ ও ৪৭ হাজার ২০৭টি নমুনা পরীক্ষা করা হয়। এ নিয়ে মোট নমুনা পরীক্ষার সংখ্যা দাঁড়াল ৮১ লাখ ৬৪ হাজার ৬১৭টি।
গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষায় শনাক্তের হার ২৪ দশমিক ২৮ শতাংশ। গত বছরের ৮ মার্চ প্রথম রোগী শনাক্ত হওয়ার পর থেকে এ পর্যন্ত শনাক্তের মোট হার ১৬ দশমিক শূন্য ৭২ শতাংশ।
গত ২৪ ঘণ্টায় করোনায় মৃত ২৪৫ জনের মধ্যে দশোর্ধ্ব দুইজন, বিশোর্ধ্ব ১৩ জন, ত্রিশোর্ধ্ব ২০ জন, চল্লিশোর্ধ্ব ১৬ জন, পঞ্চাশোর্ধ্ব ৫৫ জন, ষাটোর্ধ্ব ৮৪ জন, সত্তরোর্ধ্ব ৩৫ জন, আশি-উর্ধ্ব ১৭ জন ও নব্বই বছরের বেশি বয়সী তিনজন রয়েছেন।
বিভাগওয়ারী হিসাবে দেখা গেছে, ঢাকা বিভাগে ৮৩ জন, চট্টগ্রামে ৭১ জন, রাজশাহীতে ১০ জন, খুলনায় ২৫ জন, বরিশালে ছয়জন, সিলেটে ১৮ জন, রংপুরে ১৯ জন ও ময়মনসিংহ বিভাগে ১৩ জন রয়েছেন।
বাংলাদেশে করোনা প্রথম শনাক্ত হয় গত বছরের ৮ মার্চ। এর ১০ দিন পর ভাইরাসটিতে একজনের মৃত্যুর তথ্য জানায় স্বাস্থ্য অধিদফতর।
