দোহারের ড্যাফোডিলস্ হাই স্কুলে বই উৎসব

নিজস্ব প্রতিবেদক: দোহার উপজেলার ড্যাফোডিলস্ হাই স্কুলে বই উৎসব অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল ১০টা উপজেলার মুকসুদপুর ইউনিয়নের মইতপাড়ায় ড্যাফোডিলস্ হাই স্কুলে বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে এ বই উৎসব অনুষ্ঠিত হয়। এ সময় বিদ্যালয়ের বিভিন্ন শ্রেণির শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে সরকারি বই বিতরণ করা হয়।

ড্যাফোডিলস্ হাই স্কুলের পরিচালনা পর্ষদের সভাপতি মো. বেলায়েত হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর সরকারি মহিলা কলেজের সহকারী অধ্যাপক মোহাম্মাদ ইলিয়াস হোসেন। বিশেষ অতিথি ছিলেন বীর মুক্তিযোদ্ধা হোসেন আলী শিকদার, প্রধান শিক্ষক এরশাদ হোসেন, অভিবাবক এবং অতিথিবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *