নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শেখ আনার কলি পুতুলের জন্মদিন উপলক্ষে অসহায় ও দুস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। বুধবার বিকেলে উপজেলার চর জয়পাড়া তার নিজ বাড়িতে প্রায় পাঁচ শতাধিক দুস্থদের মাঝে কম্বল বিতরণ করেন তিনি। পরে কেক কেটে জন্মদিন পালন করেন তিনি।
আনার কলি পুতুল বলেন,নতুন বছরে আমার জন্মদিনে গরিব মানুষের পাশে দাড়াঁতে পেরে নিজেকে ধন্য মনে করছি। মাননীয় প্রধানন্ত্রী শেখ হাসিনা যেমন সাধারণ মানুষের পাশে থেকে সারাজীবন কাজ করেছেন। আমিও তার এই শিক্ষাকে কাজে লাগিয়ে সাধারণ মানুষের পাশে থাকতে চাই। আমার নেতা ঢাকা-১ আসনের সাংসদ সালমান এফ রহমানের হাতকে শক্তিশালী করতে কাজ করে যেতে চাই। এসময় উপস্থিত ছিলেন দোহার উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলী আহসান খোকন শিকদার, উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি ফেরদৌসী আরা সহ উপজেলার মহিলা আওয়ামী লীগের নেতৃবৃন্দরা।
