নিজস্ব প্রতিবেদকঃ ঢাকার দোহার উপজেলায় মো. সাইদুল (৩৫), মো. স্বাধীন (২৭) ও মো. ইকবাল (১৫) নামে ৩ মাদকসেবীকে সাজা দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। সাজাপ্রাপ্ত সাইদুল উপজেলার নারিশা পূর্বচর এলাকার আইনদ্দিন হাওলাদারের, স্বাধীন শ্রীনগর উপজেলার মোকসেদের ও ইকবাল একই এলাকার মো. এলোয়ার খান এর ছেলে।
জানা যায়, মঙ্গলবার রাতে নারিশা ডাকবাংলো এলাকা থেকে মাদক সেবনের অপরাধে তিনজনকে আটক করে দোহার ফুলতলা তদন্ত কেন্দ্রের পুলিশ। বুধবার দুপুরে তাদেরকে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট জ্যোতি বিকাশ চন্দ্রের ভ্রাম্যমাণ আদালত সাইদুলকে ১ মাস কারাদ- ও ৫শ টাকা জরিমানা, স্বাধীনকে ১৫ দিন কারাদ- ও ৫শ টাকা জরিমানা এবং ইকবালকে ৫ হাজার টাকা অর্থদ- প্রদান করেন।
