নবাবগঞ্জে বই উৎসবে মেতেছে শিক্ষার্থীরা

মো. নাজমুল হোসেন : বছরের প্রথন দিন সবার হাতে নতুন বই, এযেনো শিক্ষার্থীদের জন্য মহাআনন্দের। বছরে শুরুতেই বই পেয়ে শিক্ষার্থীদের আনন্দের সীমা নেই। বুধবার (০১ জানুয়ারি) সকালে ঢাকার নবাবগঞ্জে বই বিতরণ উৎসবে এমন চিত্র ছিলো চোখে পড়ার মত। প্রথমে উপজেলার নবাবগঞ্জ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে এ বই বিতরণ শুরু করা হয়।
বই বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, নবাবগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি নাসির উদ্দিন আহমেদ ঝিলু। পরে পর্যায়ক্রমে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নবাবগঞ্জ পাইলট উচ্চ বিদ্যালয়, বালুর চর সরকারি প্রথমিক বিদ্যালয়, সর্বশেষ আগলা সরকারি প্রাথমিক বিদ্যালয় ও আগলা চৌকিঘাটা জনমঙ্গল উচ্চ বিদ্যালয় গিয়ে এ বই বিতরণ শেষ করেন তিনি।
এসময় তিনি বলেন, বর্তমান সরকার জনবান্ধব সরকার। জনগনের কথা মাথায় রেখে কাজ করেন দেখেই আওয়ামীলীগ সরকার বারবার ক্ষতায় আসেন। আজ বছরের প্রথমদিন, প্রতিটি শিক্ষার্থীদের হাতে নতুন বই। এটি একমাত্র শেখ হাসিনার দ্বারাই সম্ভব।
অনুষ্ঠান মালায় উপস্থিত ছিলেন, নবাবগঞ্জ উপজেলা ভাইস চেয়ারম্যান ইয়াসমিন আক্তার, নবাবগঞ্জ উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা জেসমিন আক্তার, সহকারী শিক্ষা কর্মকর্তা তাসলিমা খান, উপজেলা একাডেমি সুপার ভাইজার আশিকুর রহমান জুয়েল, প্রধান শিক্ষক বলরাম চন্দ্র সরকার, শেখ মো. কামরুজ্জামান, সাবেক ছাত্র নেতা আশিকুজ্জামান হিরন, মো. জসিম উদ্দিন, মো. নাসির হোসেন প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *