সিংগাইরে কিশোরীকে ধর্ষণের চেষ্টার অভিযোগে আটক-১

সিংগাইর(মানিকগঞ্জ)প্রতিনিধি: মানিকগঞ্জের সিংগাইরে জনৈক (১৫) বছরের এক কিশোরীকে মদপান করিয়ে ধর্ষণের চেষ্টার অভিযোগে একজনকে আটক করেছেন থানা পুলিশ। সোমবার দিবাগত রাত ১০ টার দিকে উপজেলার ধল্লা ইউনিয়নের বাস্তা এলাকায় এ ঘটনা ঘটে। আটককৃত হলো-উপজেলার চান্দহর ইউনিয়নের মানিকনগর গ্রামের ফজর আলী মোল্লার ছেলে আলমগীর হোসেন(২৫)।
পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার মানিকনগর এলাকার জনৈক কিশোরীকে তার চাচাত ভাই আলমগীর হোসেন ও তার বন্ধু খোকন জন্মদিনের অনুষ্ঠানের কথা বলে বেড়াতে নিয়ে যায়। বিভিন্ন জায়গা ঘুরাঘুরি করে রাত ১০ টার দিকে উপজেলার ধল্লা ইউনিয়নের বাস্তা এলাকার জনৈক সাবেক ইউপি সদস্যর বাড়ির ঘরের ভিতরে নিয়ে জোড়পূর্বক ওই কিশোরীকে মদপান করিয়ে ধর্ষণের  চেষ্টা করলে তার ডাক চিৎকারে আশে পাশের লোকজন টের পেয়ে পুলিশ খবর দেয়া হয়।

পুলিশ খবর পেয়ে  ঘটনাস্থল থেকে ঐ কিশোরীকে উদ্ধার ও লম্পট আলমগীরকে আটক করে থানায় নিয়ে আসে এবং  এলাকার আব্দুল হাসিমের ছেলে খোকন (২৫) পালিয়ে যেতে সক্ষম হয়।
এ ব্যাপারে সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সফিকুল ইসলাম মোল্ল্যা বলেন-আটককৃতকে মামলা দিয়ে কোর্টে প্রেরণ করা হয়েছে। জড়িতদের গ্রেফতারের জোড় চেষ্টা চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *