দোহারে দেশীয় অস্ত্রসহ যুবক আটক

নিজস্ব প্রতিবেদক : ঢাকার দোহার উপজেলায় দেশীয় অস্ত্রসহ এক যুবককে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয়রা। আটককৃত মো. রুবেল (২২) উপজেলার বিলাসপুর ইউনিয়নের জয়নাল মাদবরের ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার (০২ জুলাই) রাত ১২টার দিকে উপজেলার সুতারপাড়া ইউনিয়নের মধুরচর গ্রামের প্রবেশ মুখে ডাকাত সন্দেহে রুবেলকে আটক করে স্থানীয়রা। পরে তার দেহ তল্লাশি করে একটি ছুরি, চাইনিজ কুড়াল ও চাপাতি উদ্ধার করা হয়। এসময় রুবেলের সাথে থাকা নাজমুল ও আল-আমিন নামে দুই যুবক দৌড়ে পালিয়ে যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *