নিজস্ব প্রতিনিধি : ঢাকার দোহার উপজেলায় নতুন আরও ১৬ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে উপজেলায় করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৯১০ জনে।
দোহার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. জসিম উদ্দিন জানান, ১ জুলাই দোহার উপজেলা থেকে ২৮ জনের নমুনা ঢাকায় পাঠানো হয়। এর মধ্যে নতুন আরও ১৬ জনের শরীরে করোনা পজেটিভ শনাক্ত হয়েছে। এ নিয়ে শনাক্তের হার দাড়ালো ৫৭.১৪%।
দোহার উপজেলায় এ পর্যন্ত ৫,৬৪৯ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। আক্রান্ত হয়েছে ৯১০ জন এবং মারা গেছে ১৫ জন।
