নিজস্ব প্রতিবেদক : ঢাকার নবাবগঞ্জ উপজেলায় করোনায় আক্রান্ত হয়ে পারুল বেগম (৫২) নামে এক নারীর মৃত্যুবরণ করেছেন। শনিবার (০৩ জুলাই) সকালে তিনি মৃত্যুবরণ করেন। পারুল বেগম নবাবগঞ্জ উপজেলার নতুন বান্দুরা হাজি বাড়ির বাসিন্দা।
স্থানীয় সূত্রে জানা যায়, পারুল বেগম কয়েকদিন যাবত অসুস্থ ছিলেন। শনিবার সকালে তিনি মারা যায়। পরে দুপুরে জানাযা শেষে নতুন বান্দুরা সামাজিক করবস্থানে তাকে দাফন করা হয়।
নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. হরগোবিন্দ সরকার অনুপ জানান, বৃহস্পতিবার (০১ জুলাই) তার নমুনা সংগ্রহ করে ঢাকায় পাঠানো হয়। পরে তার রিপোর্ট পজেটিভ আসে।
উল্লেখ্য, করোনায় আক্রান্ত হয়ে নবাবগঞ্জ উপজেলায় এ নিয়ে সর্বমোট ২১ জনের মৃত্যু হলো। নবাবগঞ্জে করোনায় সর্বমোট আক্রান্ত ১ হাজার ১ শত ৮৯ জন। মোট সুস্থ হয়েছেন ১ হাজার ১৮ জন।
