মো.রকিবুল হাসান বিশ্বাস(মানিকগঞ্জ): অবাধ,সুষ্ঠ,সুন্দর মনোরম পরিবেশে স্বাস্থ্যবিধি মেনে মানিকগঞ্জ প্রেসক্লাবের দ্বি-বার্ষিক ২০২১-২০২৩ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার(২৮ জুন) মানিকগঞ্জ প্রেসক্লাব কার্যালয়ে বিকাল ৩ টা থেকে শুরু করে ৫ টা পর্যন্ত একটানা ভোট গ্রহন চলে। পরে ভোট গননা শেষে সভাপতি পদে গোলাম ছানোয়ার ছানু ৪৩ ভোট পেয়ে বিজয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি মোহাম্মদ জাহাঙ্গীর আলম বিশ্বাস ১১ ভোট পান। সাধারন সম্পাদক অতীন্দ্র চক্রবর্তী বিপ্লব ৪৫ ভোট পেয়ে বিজয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি মো.আকরাম হোসেন ০৯ ভোট পান। সহ-সভাপতি আহমেদ সাব্বির সোহেল-৪২ ভোট ও গাজী ওয়াজেদ আলম লাবু ৩২ ভোট পেয়ে বিজয়ী হন। এ নির্বাচনে নিবার্চন কমিশনার হিসেবে দায়িত্ব ছিলেন- ওই প্রেসক্লাবের সদস্য “কালের কন্ঠ”জেলা প্রতিনিধি সাব্বিরুল ইসলাম “যুগান্তর” ষ্টাফ রিপোর্টর মতিউর রহমান “প্রথম আলো”জেলা প্রতিনিধি আব্দুল মোমিন।
উল্লেখ্য,মানিকগঞ্জ প্রেসক্লাবের কার্যকারী কমিটির সদস্য সংখ্যা ১৬ এর মধ্যে ৯টি বিভিন্ন পদ ও ৭ জন কার্যকারি সদস্য রয়েছে। মোট ভোটার সংখ্যা ৫৪। সোমবার ৩টি পদে নির্বাচন হয়েছে বাকি পদে প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী হয়েছেন বলে জানা গেছে।
