নবাবগঞ্জে করোনায় আক্রান্ত হয়ে নারীর মৃত্যু

নিজস্ব প্রতিনিধি : ঢাকার নবাবগঞ্জে করোনা আক্রান্ত হয়ে জোৎস্না রানী (৬০) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। তিনি উপজেলার শোল্লা ইউনিয়নের বালুখন্ড গ্রামের বাসিন্দা। শনিবার রাতে উপজেলা সৎকার কমিটির অন্যতম অনুপম দত্ত নিপুর তত্ত্বাবধানে স্থানীয় শশ্মানে লাশের সৎকার করা হয়।

নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার (রোগ নিয়ন্ত্রক) হরগোবিন্দ সরকার অনুপ জানান, জোৎস্না ৪/৫ দিন যাবত ঠান্ডা কাশি জ্বরে আক্রান্ত ছিলেন। বৃহস্পতিবার নমুনা দিলে তার রিপোর্ট পজেটিভ আসে। শুক্রবার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের করোনা ওয়ার্ডে ভর্তি করা হয়। শনিবার দুপুরে অবস্থা অবনতি হলে তাকে ঢাকা রেফার্ড করে চিকিৎসকরা। ঢাকা নেওয়ার পথে মারা যান তিনি।

খবর পেয়ে শনিবার রাতেই তার লাশ সৎকার করে উপজেলা সৎকার কমিটি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *