নিজস্ব প্রতিবেদক: দোহার উপজেলার মইতপাড়ায় ড্যাফোডিলস্ হাইস্কুল এ বার্ষিক ফলাফল ঘোষণা করা হয়েছে। রোববার সকালে স্কুল মাঠে ফলাফল ঘোষণা করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো.এরশাদ হোসেন।

ড্যাফোডিলস্ হাইস্কুলের সভাপতি বেলায়েত হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা সাঈদুর রহমান খোঁকা, মুকসুদপুর ইউনিয়নের চেয়ারম্যান অধ্যাপক এম.এ. হান্নান, মেজর আব্দুল মান্নান, মুকসুদপুর উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক জাহিদ হোসেন মুরাদ, চাদপুর মহিলা কলেজের সহকারী অধ্যাপক মো. ইলিয়াস হোসেন, বিশিষ্ট সমাজসেবক বিল্লাল হোসেন, আনোয়ার হোসেন, বিদ্যালয়ের সহকারি শিক্ষক আলতাব হোসেন সহ শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবক বৃন্দ।
এ সময় বিদ্যালয়টির প্রাক্তন শিক্ষার্থীদেরকে সংবর্ধনা দেয়া হয়
