কেরানীগঞ্জে শীতার্ত পথশিশুদের মাঝে কম্বল ও শীতবস্ত্র বিতরণ

মোস্তফা কুদ্দুস: কেরানীগঞ্জে পথশিশু শীতার্তদের মাঝে কম্বল ও শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। রোববার সকাল ১১ টায় উপজেলার কোনাখোলা এলাকায় ফিউচার বাংলা ব্রাইট স্কুলের ক্যাম্পাসে অর্ধশতাধিক পথশিশু ও বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে কম্বল ও শীতবস্ত্র বিতরণ করা হয়।
রুপালী লাইফ ইন্সুরেন্সের রুহিতপুর শাখার ডিভিশোনাল কো অর্ডিনেটর শেখ মো. মোস্তফার সভাপতিত্বে এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রুপালী লাইফ ইন্সুরেন্সের সহকারী পরিচালক নাসরিউদ্দিন তালুকদার।

এ সময় আরোও উপস্থিত ছিলেন ফিউচার বাংলা ব্রাইট স্কুলের পরিচালক হাজি মো. নাসির উদ্দিন, স্বেচ্ছাসেবক সাদিয়া, জাকিয়া, নদী, প্রীতি, শিক্ষক কাকলী আক্তার, মাসুদ প্রমুখ অনুষ্ঠানের আয়োজন করেন, বাসার খান, সমেজ খান, বিপ্লব খান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *