বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল ফাইনাল খেলা সম্পন্ন

নিজস্ব প্রতিনিধি : জেলা ভিত্তিক ঢাকা জেলার জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (অনূর্ধ্ব-১৭) বালক এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। টুর্নামেন্ট কমিটি ঢাকা জেলা মঙ্গলবার বিকেল ৪টায় রাজধানীর মিরপুরে সরকারি শারীরিক কলেজ মাঠে ফাইনাল খেলার আয়োজন করেন।

চুড়ান্ত এ খেলায় অংশগ্রহণ করেন নবাবগঞ্জ উপজেলা বনাম সাভার উপজেলা। খেলায় সাভার উপজেলা ৩-০ গোলে নবাবগঞ্জ উপজেলাকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন। নবাবগঞ্জ উপজেলা রানার্সআপ হয়।

খেলায় সভাপতিত্ব করেন ঢাকা জেলা প্রশাসক মো. শহীদুল ইসলাম।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ঢাকা বিভাগীয় কমিশনার মো. খলিলুর রহমান। বিশেষ অতিথি ছিলেন ঢাকা জেলা পুলিশ সুপার মারুফ হোসেন সরদার।

খেলা শেষে অতিথিদের হাত থেকে চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের খেলোয়ারা পুরস্কার গ্রহন করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *