নবাবগঞ্জে দুস্থদের মাঝে সেলাই মেশিন বিতরণ

নিজস্ব প্রতিনিধি :   ঢাকার নবাবগঞ্জ উপজেলায় বার্ষিক উন্নয়ন কর্মসূচী (এডিপি) এর অর্থায়নে বিভিন্ন ইউনিয়নের দুস্থ মহিলাদের মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। সোমবার দুপুরে পরিষদ প্রাঙ্গণে এ বিতরণ অনুষ্ঠান করা হয়। উপজেলা পরিষদ এর আয়োজন করেণ।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান নাসির উদ্দিন আহমেদ ঝিলু।

সভাপতিত্ব করেন নবাবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা এইচ এম সালাউদ্দীন মনজু। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের মহিলা ভাইসচেয়ারম্যান ইয়াসমিন আক্তার, নবাবগঞ্জ উপজেলা আওয়ামী লীগের আহবায়ক মিজানুর রহমান ভূইয়া কিসমত, যুগ্ম আহবায়ক দেওয়ান আওলাদ হোসেন, ড.সাফিল উদ্দিন মিয়া,ইঞ্জিনিয়ার আরিফুর রহমান শিকদার, ঢাকা জেলা আওয়ামীলীগের শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক সম্পাদক সাইদুর রহমান খান সোহেল,উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. হুমায়ুন কবির, উপজেলা আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক মো.জালাল উদ্দিনসহ আওয়ামী লীগ যুবলীগ ও ছাত্রলীগের অন্যান্য নেতৃবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *