কেরানীগঞ্জে ১৯ কেজি গাঁজাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার

কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি : ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে শনিবার রাত সাড়ে চারটায় হাসনাবাদ হাউজিং এলাকা থেকে ১৯ কেজি গাঁজা ও একটি প্রাইভেটকারসহ ৩ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব- ১০।

র‌্যাব ১০ এর কোম্পানি কমান্ডার মেজর মোল্লা ওবায়দুর রহমান জানান, গ্রেফতারকৃত ব্যক্তিরা পেশাদার মাদক ব্যবসায়ী। তারা বেশ কিছুদিন যাবৎ দক্ষিণ কেরাণীগঞ্জসহ ঢাকা শহরের বিভিন্ন এলাকায় গাঁজাসহ অন্যান্য মাদকদ্রব্য সরবারহ করে আসছিল। গ্রেফতারকৃত ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা রুজু করা হয়েছে।
গ্রেফতারকৃত মোঃ আসিফ মাতব্বর (১৮), রিনা বেগম (৩৫) ও মোঃ রিপন (২৯)। তাদের নিকট থেকে মাদক পরিবহনে ব্যবহৃত ০১ টি প্রাইভেটকার, ০৪ টি মোবাইল ফোন ও নগদ ৭৬০ টাকা উদ্ধার করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *