ঢাকা জেলা যুবলীগের উদ্যোগে দোহারে দুস্থদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ

নিজস্ব প্রতিনিধি : প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা অনুযায়ী বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কমিটির সিদ্ধান্তে ধারাবাহিক কার্যক্রম হিসেবে ঢাকার দোহার উপজেলায় অসহায় ও দুস্থদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। রোববার দুপুরে উপজেলার নারিশা ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে ঢাকা জেলা আওয়ামী যুবলীগের উদ্যোগে প্রায় তিন শতাধিক দুস্থদের মাঝে এ খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।

জেলা আওয়ামী যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি সালাউদ্দিন দরানীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মিজানুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য মো. মোয়াজ্জেম হোসেন। বিশেষ অতিথি ছিলেন যুবলীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক শহিদুল হক চৌধুরী রাসেল।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের আন্তর্জাতিক বিষয়ক উপ-কমিটির সদস্য সুরুজ আলম সুরুজ, ঢাকা জেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক মাসুদ মোল্লা, উপজেলা যুবলীগের সভাপতি মু. আলমাছ উদ্দিন, সাধারণ সম্পাদক আব্দুর রহমান আকন্দ, সাংগঠনিক সম্পাদক বশির আহমেদ, পৌরসভা যুবলীগের আহ্বায়ক দেওয়ান মোশারফ হোসেন, সাবেক ছাত্রনেতা সাজ্জাদ হোসেন সুরুজ, আলমগীর হোসেনসহ সাভার, আশুলিয়া, দোহার উপজেলা ও পৌরসভার অন্যান্য নেতা কর্মীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *