কেরানীগঞ্জ আওয়ামী লীগ নেতার উপর দুর্বৃত্তদের হামলা

কেরানীগঞ্জ প্রতিনিধি : ঢাকার কেরানীগঞ্জের তারানগর ইউনিয়নের ১নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি রুহুল আমীনের উপর দুর্বৃত্তদের হামলা হয়েছে। দুর্বৃত্তদের ধারালো অস্ত্রের কোপে মাথা, হাত ও ঘাড়সহ শরীরের বিভিন্ন স্থানে কুপিয়ে রক্তাক্ত জখম হয়। শনিবার দিবাগত রাত সাড়ে ১১ টার দিকে বটতলী বাজারে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রাতে বালিঘাটা এলাকায় ওয়ার্ড আওয়ামী লীগ নেতাকর্মীদের একটি জরুরি সভা শেষে বাড়ি ফিরছিলেন রুহুল আমিন। এসময় সিএনজি করে বটতলী বাজার হয়ে নিজ বাড়ি দেউলীর উদ্দেশ্যে রওয়ানা দেন। পরে বরিকান্দি এলাকায় পৌছলে আগে থেকে ওতপেতে থাকা ১০/১২ জন সন্ত্রাসী পথিমধ্যে বাঁশ দিয়ে সিএনজির গতিরোধ করে সিএনজি থেকে টেনে হেঁচড়ে বের করে ধারালো অস্ত্র চাপাতি দিয়ে মাথা, হাত ও ঘাড়সহ বিভিন্ন জায়গায় কোপাতে থাকে।

এসময় রুহুল আমীনের আর্তচিৎকারে স্থানীয়রা এগিয়ে এলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। এসময় স্থানীয়রা উদ্ধার করে প্রথমে আটি সেট্রাল হাসপাতালে নিয়ে গেলে স্থানীয় চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে প্রেরণ করেন। বর্তমানে সে ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন রয়েছে। এদিকে রাতেই কেরানীগঞ্জ মডেল থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

কেরানীগঞ্জ মডেল থানার (ওসি) আব্দুস সালাম বলেন, ঘটনার পর পরই ঘটনাস্থল পরিদর্শন করেছি। তবে এখনও কোনো অভিযোগ হয়নি। অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *