নারায়ণগঞ্জে ইয়াবাসহ মাদক বিক্রেতা আটক

নিজস্ব প্রতিবেদক:  নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জের মিজমিজি এলাকা থেকে ১৮৩ পিস ইয়াবাসহ এক মাদক বিক্রেতাকে আটক করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-১১)।

শুক্রবার (২১ মে) রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান র‍্যাব-১১ এর সিনিয়র এএসপি প্রণব কুমার।

এর আগে শুক্রবার দুপুরে সিদ্ধিরগঞ্জ থানাধীন মিজমিজি এলাকায় অভিযান পরিচালনা করে ১৮৩ পিস ইয়াবা উদ্ধারসহ পটুয়াখালির মো. রুবেলকে (২৮) আটক করা হয়।

প্রাথমিক অনুসন্ধানে জানা যায়, আটক মো. রুবেল (২৮) নারায়ণগঞ্জ, ঢাকা ও এর আশপাশের এলাকায় কিছুদিন ধরে ইয়াবা ট্যাবলেট বেচাকেনা ও সরবরাহ করে আসছিল। মাদক ব্যবসা তার একমাত্র পেশা। এ ঘটনায় প্রযোজনীয় আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন বলে জানায় র‍্যাব।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *