অজ্ঞাত নবজাতকের আর্থিক সহায়তা দিবে-সিংগাইর সার্কেল

মো.রকিবুল হসান বিশ্বাস,সিংগাইর(মানিকগঞ্জ): সিংগাইরে ফেলে রাখা অজ্ঞাত নবজাতকের  প্রতিমাসে আর্থিক সহায়তা দেয়ার ঘোষণা দেন সহকারী পুলিশ সুপার (সিংগাইর সার্কেল) মো.রেজাউল হক। সমাজসেবা অফিসার মো.ইমানুর রহমান এর উপস্থিতিতে নবজাতকটির বরণপোষনে প্রতিমাসে এক হাজার টাকা করে দেয়ার ঘোষণা দেন সিংগাইর সার্কেল) মো.রেজাউল হক।

জানা যায়,বুধবার গভীর রাতে উপজেলার পৌর এলাকার বকচর (মিস্ত্রী পাড়া) মৃত রাজু মিয়ার বাড়ির সামনে  এক দিনের নবজাতক রেখে যান। বৃহস্পতিবার(২০ মে) দুপুরে খবর পেয়ে উপজেলা প্রশাসন ও থানা পুলিশের সহযোগিতায় নবজাতকটি উদ্ধার করে সমাজসেবা অফিসের হেফাজতে নেওয়া হয়।

এ ব্যাপারে সমাজসেবা কর্মকর্তা মো.ইমানুর রহমান বলেন-আইনের প্রক্রিয়া শেষে নবজাতকটি যে বাড়িতে রেখে গিয়েছিলো তাদেরকে দেয়া হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *