ডেস্ক নিউজ: জাতীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ইলিয়াস খান জন্মদিন ছিল বৃহস্পতিবার (২০ মে)। এ উপলক্ষে জাতীয় প্রেস ক্লাবে তার কার্যালয়ে শুভ্যানুধায়ীরা কেক নিয়ে গেলেও প্রথম আলোর সিনিয়র রিপোর্টার রোজিনা ইসলামের গ্রেফতারের প্রতিবাদে তিনি না কেটে কলম ভেঙে প্রতিবাদ করেন৷
ইলিয়াস খান বলেন, আমার বন্ধু-শুভানুধ্যায়ীরা আমার জন্মদিন পালন করতে কেক নিয়ে এসেছেন৷ কিন্তু আমার বোন রোজিনা ইসলামকে স্বাস্থ্য মন্ত্রণালয়ে হেনস্তা ও মিথ্যা মামলায় জেলে নেয়া হয়েছে৷ আমরা এখন মানসিকভাবে সবাই কারাবন্দী৷ এর প্রতিবাদে জন্মদিনে কেক না কেটে কলম ভেঙে প্রতিবাদ জানাচ্ছি৷
এ সময় উপস্থিত ছিলেন ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সাংস্কৃতিক সম্পাদক মিজান চৌধুরী, কার্যনির্বাহী সদস্য এম এম জসিম ও রফিক রাফি, সাবেক সাধারণ সম্পাদক রিয়াজ চৌধুরী ও যুগ্ম সাধারণ সম্পাদক মঈন উদ্দিন খান, সিনিয়র সাংবাদিক রেজাউল করিম লাবলু প্রমুখ৷
