নবাবগঞ্জে জনসমাগম ঠেকাতে রাস্তায় প্রশাসন ও আ.লীগ নেতা

দোহার-নবাবগঞ্জ (ঢাকা) প্রতিনিধি: ঢাকার নবাবগঞ্জে প্রাকৃতিক দূর্যোগ করোনা ভাইরাসের প্রাদুর্ভাব ঠেকাতে এবং স্বাস্থ্য সুররক্ষায় জনসমাগম রোধে জরিমানা ও সতর্ক করছেন উপজেলা প্রশাসন।  সোমবার সকাল থেকে দুপুর পর্যন্ত সরকার নির্ধারিত লকডাউন মানাতে এসব কাজ করে প্রশাসন।
অন্যদিকে সরকাররি নিষেধাজ্ঞা উপেক্ষা করে যারা মাস্ক ছাড়া বের হয়েছেন তাদের স্বাস্থ্য ঝুকির কথা স্মরণ করিয়ে পথচারী ও যাত্রীদের মাঝে প্রায় ৩০০ মাস্ক বিতরণ করেন নবাবগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক জালাল উদ্দিন।
এসময় জালাল উপজেলা কায়কোবাদ চত্বরের ঢাকা-বান্দুরা আঞ্চলিক সড়কে দাড়িয়ে পথচারীদে অপ্রয়োজনে ঘর থেকে বের না হওয়া এবং সীমিত সংখ্যক যাত্রী নিয়ে যানবাহন চালকদের চলাচলে অনুরোধ জানান। কার্যক্রমে অন্যদের মধ্যে উপজেলা আওয়ামী লীগের আহবায়ক কমিটির সদস্য আব্দুর রাজ্জাক মুন্না, আওয়ামী লীগ নেতা জালাল উদ্দিন রুমি, শ্রমিকলীগ নেতা আমির হোসেন কুটি এ মাস্ক বিতরণে অংশ নেন।
অন্যদিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা এইচ এম সালাউদ্দিন মনজুর আদালত সকাল থেকে উপজেলার কায়কোবাদ চত্বর এলাকা, বাগমারা বাজার এলাকা, কোমরগঞ্জ বাজার এবং বান্দুরা বাজারে সরকার নির্ধারিত আইন না মানায় মোবাইকোর্ট পরিচালনা করে ৮জন ব্যবসায়ী ও ৫জন পথচারীকে ৯,৯০০ টাকা জরিমানা করেন। এসময় তিনি জানান, সরকার যতদিন লকডাউন তুলে না নিবে আমাদের এ কার্যক্রম চলমান থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *