সিংগাইরে লকডাউন চলছে ঢিলে ঢালে

সিংগাইর(মানিকগঞ্জ)প্রতিনিধি: মানিকগঞ্জের সিংগাইর লকডাউন চলছে প্রতিদিনের ন্যয় স্বাভাবিক নিয়মে। গনপরিবহন ছাড়া সকল ধরণের যান চলাচল,লোকজন যাতায়াত করছে স্বাভাবিকভাবে। সামাজিক দূরুত্ব না মেনেই বাজার ভিড় করছে ক্রেতা সাধারণ। এছাড়া অনেকেই বাড়ি থেকে বের হচ্ছে মাস্ক ছাড়া। লকডাউনের আওতামুক্ত ব্যবসা প্রতিষ্ঠান ছাড়াও বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান খোলা রয়েছে। এভাবে সরকারি নির্দেশনা অমান্য করে চলতে থাকলে কারোভাইরাস থেকে মুক্ত থাকা অসম্ভব অনেকেরই অভিমত।
সরেজমিনে সোমবার সকাল থেকে উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়,স্বাস্থ্যবিধি,সামাজিক দূরুত্ব অমান্য করেই লোকজন ঘুরাঘুরি করছে। এমনকি অটো,হ্যালোবাইক,সিএনজিতে গাদাগাদি করে লোকজন যাতায়াত করছে। বিভিন্ন বাজার এলাকায় ভিড় দেখা যায় চোঁখে পরার মত।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার রুনা লায়লা বলেন- লকডাউন কার্যকর করতে এসিল্যান্ড ও পুলিশ প্রশাসন মাঠে রয়েছেন।অনেকের লকডাউনের কথা জানা ছিল না। বিকালে মাইকিং করে জনসচেতনতা করব। মঙ্গলবার থেকে কঠোর ব্যবস্থা নেয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *