সিংগাইর থানা পুলিশের উদ্যোগে পথচারীদের মাঝে মাস্ক বিতরণ

সিংগাইর(মানিকগঞ্জ)প্রতিনিধি: “মাস্ক পরার অভ্যেস”করোনামুক্ত বাংলাদেশ” এ শ্লোগানকে সামনে রেখে করোনা সচেতনতায় দেশব্যাপী সাধারণ জনগণকে উদ্ধুদ্ধ করনের লক্ষে বাংলাদেশ পুলিশ এর আয়োজনে সিংগাইর থানা পুলিশের উদ্যোগে জনসচেতনামূলক প্রচার ও মাস্ক বিতরণ করেছেন।  রোববার সকাল ১১ টার দিকে উপজেলার সিংগাইর পৌরসভার গুরুত্বপূর্ণ এলাকার মাস্ক ছাড়া  যাতায়াতরত বিভিন্ন শ্রেণি পেশার মানুষকে মাস্ক পরিয়ে দেন ও তাদের মাঝে মাস্ক বিতরণ করেন। পরে সিংগাইর পৌরসভা গেটে এক পথ সভায় উপস্থিত জনতার উদ্দেশ্য বক্তব্য দেন-সিংগাইর পৌরসভার মেয়র আবু নাঈম মো.বাশার,সহকারী পুলিশ সুপার (সিংগাইর সার্কেল) মো.রেজাউল হক,সিংগাইর থানার অফিসার ইনচার্জ মো.আসলাম হোসেন। এসময় বক্তরা বলেন- মহামারি করোনা মোকাবেলায় তাদের এ কর্মসূচি চলমান থাকবে ও সকলকে  মাস্ক পরিহিত অবস্থায় ঘর থেকে বের হওয়া এবং ঘনঘন হাত ধোয়ার পরামর্শ দেন। সোমবার থেকে লকডাউন জরুরি প্রয়োজন ছাড়া ঘর হতে বের হওয়া নিষেধ করেন। এতে উপস্থিত ছিলেন-পৌর কাউন্সিলর মো.কামাল হোসেন, মাহফুজ সরকার,সিংগাইর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি মো.শহিদুল ইসলাম,পুলিশ উপ-পরির্দশক মো.আব্দুর রহিম,আল-আমিন,মাহফুজ ও স্থানীয় ব্যক্তিবর্গ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *