দোহারে দুস্থদের মাঝে বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা প্রদান

কাজী জোবায়ের আহমেদ : ঢাকার দোহার উপজেলায় আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী সংস্থা গুড নেইবারস্ বাংলাদেশ দোহার সিডিপি’র উদ্যোগে দুস্থদের মাঝে বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে। বুধবার (২৪ মার্চ) সকালে উপজেলার চরকুশাই খান বাজার এলাকায় শতাধিক মানুষের মাঝে চিকিৎসা সেবা প্রদান করেন অভিজ্ঞ চিকিৎসকরা।

বিনামূল্যে এমন সেবা পেয়ে দোহার সিডিপি কে ধন্যবাদ জানান সেবাগ্রহীতারা। সারাবছর এমন মানবিক সেবা কার্যক্রম চলবে বলে জানান সংস্থার কর্মকর্তারা।

এসময় উপস্থিত ছিলেন, গুড নেইবারস্ বাংলাদেশ দোহার সিডিপি’র ম্যানেজার বিধান মন্ডল, হেল্থ অফিসার মো. শাহিন আলম, প্রোগ্রাম ম্যানেজার এস, এম রিফাত আল মামুনসহ সংস্থার অন্যান্য কর্মকর্তারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *