সিংগাইরে পুলিশের উদ্যোগে মাস্ক বিতরণ কর্মসূচি

সিংগাইর(মানিকগঞ্জ)প্রতিনিধি:“মাস্ক পরার অভ্যেস”করোনামুক্ত বাংলাদেশ” এ শ্লোগানকে সামনে রেখে করোনা সচেতনতায় দেশব্যাপি সাধারণ জনগণকে উদ্ধুদ্ধ করনের লক্ষ্যে বাংলাদেশ পুলিশের উদ্যোগে শুরু হয়েছে জনসচেতনামূলক প্রচার ও মাস্ক বিতরণ কর্মসূচি। এরই অংশ হিসেবে মঙ্গলবার দুপুর সাড়ে ১২ টার দিকে উপজেলার সিংগাইর পৌর বাজার এলাকায় যাতায়াতরত বিভিন্ন শ্রেণী পেশার মানুষের মাঝে মাস্ক বিতরণ করা হয়। পরে এক পথ সভায় মহামারি করোনা মোকাবেলায় তাদের এ কর্মসূচি চলমান থাকা ও সবাইকে মাস্ক পরাসহ সচেতনামূলক কথা বলেন-সহকারী পুলিশ সুপার ( সিংগাইর সার্কেল) মো.রেজাউল হক। সিংগাইর থানা পুলিশ আয়োজিত এ মাস্ক বিতরণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন-পুলিশ উপ-পরিদর্শক মো.নজরুল ইসলাম বাহাদুর,আব্দুর রহিম,মাহফুজুর রহমান আব্দুস সোবহান,সহকারী উপ-পরিদর্শক মো.আতিকুর রহমান,ফরিদ হোসেন,সিংগাইর বাজার বনিক সমিতির সভাপতি মো.শহিদুল ইসলাম,সাধারণ সম্পাদক হাজী আব্দুল বারেক খান,উপজেলা মোটর শ্রমিকলীগের সদস্য সচিব মো.রিয়াজুল করিম হিরুসহ পুলিশের কর্মকর্তা ও সদস্যবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *