মুক্তিযুদ্ধ মঞ্চ ভেঙে দিল ভিপি নূরের দুই আঙুল

নিজস্ব প্রতিবেদক : হাসপাতাল থেকে জানা গেছে মুক্তিযুদ্ধ মঞ্চের হামলায় আহত ডাকসু ভিপি নূরুল হক নূরের হাতের দুইটি আঙ্গুল ভেঙ্গে গিয়েছে। হামলায় ডাকসুর সমাজসেবা সম্পাদক আখতার হোসেনসহ অনেকে আহত হয়েছেন। নূর ও অন্যান্য আহতরা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি আছেন। মঙ্গলবার (১৭ ডিসেম্বর) সন্ধ্যায় এই তথ্য জানা গেছে। এর আগে, ভারতের নাগরিকত্ব বিলের প্রতিবাদে মঙ্গলবার (১৭ ডিসেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসির সামনে রাজু ভাস্কর্য চত্বরে বিক্ষোভ মিছিল ও সংহতি সমাবেশের ডাক দিয়েছিলেন ডাকসুর ভিপি নুরুল হক নুর। তবে হামলা চালিয়ে সেই সমাবেশ পণ্ড করে দিয়েছে মুক্তিযুদ্ধ মঞ্চ।

সম্প্রতি একাত্তরে মানবতাবরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত কাদের মোল্লাকে শহিদ বলায় যে হামলা হয়েছিলো তাও করেছিল এই মুক্তিযুদ্ধ মঞ্চ। প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেল ৪টার দিকে সমাবেশে ভিপি নুর বক্তব্য দেয়া শুরু করেন। তখন সেখানে মুক্তিযুদ্ধ মঞ্চের নেতাকর্মীরা উপস্থিত হয়ে তার ওপর হামলা চালায়। এতে সমাবেশে উপস্থিতরা ভিপি নুরকে রক্ষার চেষ্টা করেন। এ ঘটনায় ভিপি নূর আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন বলে জানা গেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *