মো.রকিবুল হাসান বিশ্বাস,সিংগাইর(মানিকগঞ্জ): মানিকগঞ্জের সিংগাইর উপজেলা পর্যায় ইমাম এবং কাজীদের সাথে বাল্যবিবাহ ও নারী নির্যাতন প্রতিরোধে করনীয় বিষয়ক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার (১৫ ফেব্রুযারি) সকাল ১১টার দিকে ওয়েভ ফাউন্ডেশন ও উপজেলা লোকমোর্চা আয়োজনে পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন-পিকেএসএফ এর সহায়তায় উপজেলা কৃষক প্রশিক্ষণ কেন্দ্রে লোকমোর্চার প্রকল্প সমন্বয়কারী মো.হাবিবুল ইসলামের সঞ্চালনায় সভাপতিত্ব করেন লোকমোর্চার সভাপতি হাজী আব্দুল বারেক খান। এসময় বক্তব্য রাখেন-লোকমোর্চার সভাপতি হাজী আব্দুল বারেক খান,ওয়েভ ফাউন্ডেশনের সহকারী সমন্বয়কারী মো.ফিরোজ হোসেন,উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রওশন আরা,সমাজসেবা কর্মকর্তা ইমানুর রহমান,পুলিশ উপ-পরির্দশক মো.বোরহানউদ্দিন মোল্লা,উপজেলা বিবাহ নিবন্ধন (কাজী) সমিতির সভাপতি মো.কামাল উদ্দিন বিশ্বাস,সাংবাদিক রকিবুল হাসান বিশ্বাস প্রমুখ। বক্তরা বলেন-বাল্যবিবাহ রোধ করতে হলে লোকজনদের সচেতনতা করা খুবই জরুরি। সভা সেমিনার ও কাউন্সিলিং করতে হবে। বাল্য বিবাহের কুফল সম্পূর্কে জু,মার আগ মুহূর্তে মুসুল্লীদের অবগত করতে হবে। কাজীরা যাতে কোনভাবেই বাল্যবিবাহের নিবন্ধন না করে এমনি মতামত ওঠে আসে। এ সময় উপস্থিত ছিলেন-লোকমোর্চা প্রকল্প কর্মকর্তা মো.সবুজ আলি,উপজেলার বিভিন্ন মসজিদের ইমাম ও কাজীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
