নবাবগঞ্জের স্বপ্নবাজ বীর মুক্তিযোদ্ধা কে এস আলম পোখরাজ আর নেই

মো. নাজমুল হোসেন : ঢাকার নবাবগঞ্জ উপজেলার খন্দকার পরিবারের বড় সন্তান বীর মুক্তিযোদ্ধা খন্দকার সামসুল আলম পোখরাজ ইন্তেকাল করেছেন (ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। শুক্রবার (১২ ফেব্রুয়ারি) বিকালে ঢাকার স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। । মৃত্যু কালে তার বয়স হয়েছিলো ৭১ বছর। তিনি দীর্ঘদিন ধরে জটিল কিডনী রোগে ভুগছিলেন।

উল্লেখ্য বীর মুক্তিযোদ্ধা কে এস আলম পোকরাজ ছিলেন মূলত একজন ব্যবসায়ী ও শিক্ষা অনুরাগী। তার হাতে গড়া প্রতিষ্ঠান রাজ ওভারসিজ’এর কর্ণধার ছিলেন তিনি। পোখরাজ সমাজ উন্নয়নে সর্বদা ভূমিকা রাখতেন। নবাবগঞ্জ উপজেলার কেন্দ্রীয় শহীদ মিনার নির্মাণে প্রধান পৃষ্ঠপোষক ছিলেন তিনি। এছাড়া বেগম হাসিবা উচ্চ বিদ্যালয়, উপজেলার অন্যতম বিনোদন পার্ক আদনান প্যালেস পার্কের প্রতিষ্ঠাতা এবং কলাকোপা কোকিল প্যারি উচ্চ বিদ্যালয়ের চেয়ারম্যান ছিলেন তিনি। দেশকে পাকিস্তানিদের কবল থেকে মুক্ত করতে জীবন বাজি রেখে বঙ্গবন্ধুর ডাকে যুদ্ধ করেছেন এই বীর সন্তান। তার এই মৃত্যুতে পুরো নবাবগঞ্জ জুড়ে শোকের ছায়া নেমে এসেছে।

বীর মুক্তিযোদ্ধার মৃত্যুতে ইউনিক গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) বীর মুক্তিযোদ্ধা মোহা. নূর আলী গভীর শোক প্রকাশ করেছেন এবং পরিবারকে সমবেদনা জানিয়েছেন । তিনি জানান, কে এস আলম পোকরাজ নবাবগঞ্জ উপজেলার একজন সূর্য সন্তান। আমরা উভয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ডাকে সোনার বাংলাকে পাকিস্তানের হাত থেকে মুক্ত করতে জীবন বাজি রেখে যুদ্ধ করেছি। আজ আমরা এই উজ্জ্বল নক্ষত্রকে হারালাম। আমাদের এই অপূরণীয় ক্ষতি আমরা কোনো দিনও পূরণ করতে পারবো না।

এছাড়া বীর মুক্তিযোদ্ধা কে এস আলম পোখরাজের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন নবাবগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান নাসির উদ্দিন আহমেদ ঝিলু, নবাবগঞ্জ উপজেলা আওয়ামীলীগ, নবাবগঞ্জ উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ, কলাকোপা ইউপি চেয়ারম্যান ইব্রাহিম খলিল প্রমুখ।

মৃত্যুকালে তিনি সন্তান, নাতি, নাতনীসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। শনিবার (১৩ ফেব্রুয়ারি) বাদ যোহর উপজেলার কলাকোপা কোকিল প্যারি উচ্চ বিদ্যালয়ের মাঠে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *