মো. রকিবুল হাসান বিশ্বাস,সিংগাইর (মানিকগঞ্জ) প্রতিনিধি : আসন্ন মানিকগঞ্জের সিংগাইর পৌরসভা নির্বাচন পঞ্চম ধাপে ২৮ ফেব্রয়ারী ঘোষনা হওয়ার পর থেকেই মেয়র প্রার্থীরা প্রচারণা ও আ’লীগের র্শীষ নেতাদের ধারে নৌকা প্রতিক পেতে লবিংয়ে ব্যস্ত পুরুদমে। এতে সিংগাইর পৌর এলাকা জুড়ে এখন চলছে নির্বাচনী আমেজ। বিশেষ করে মেয়র প্রার্থীরা তাদের লোকজন নিয়ে ভোটারদের কাছে গিয়ে শুভেচ্ছা বিনিময় ও প্রতিনিয়ত ভোটারদের মন জয় করার জন্য বিভিন্ন আশ্বাসের বানীও শোনাচ্ছেন তারা। আ’লীগের মধ্যে হাফ ডজন মেয়র পদে মনোয়ন প্রত্যাশি হওয়ায় রয়েছে ভোটারদের মুখে নানা আলোচনা সমালোচনা। কে পাবে নৌকার প্রতিক। এ দিকে নৌকার প্রতিক পেতে মেয়র প্রার্থীরা দলের র্শীষ নেতাদের কাছে লবিং করছেন। সব মিলিয়ে সিংগাইর পৌরসভার নির্বাচনী হওয়া বইছে বেশ জোড়েশোরেই। নির্বাচনকে ঘিরে নানা রাজনৈতিক মেরুকরণ তৈরী হচ্ছে। সরকারি দল আ’লীগের হাফ ডজন প্রার্থী ইতিমধ্য দলীয় মনোয়ন সংগ্রহ করেছেন। তারা এখন নৌকা প্রতিকের অপেক্ষায় পহর গুনছেন। আ’লীগের দলীয় মনোয়ন সংগ্রহকারিরা হলেন- সাবেক মেয়র ও উপজেলা আ’লীগের সদস্য মীর মো.শাহজাহান,বিগত নির্বাচনে নৌকা প্রতিকে নির্বাচন করেছেন উপজেলা আ’লীগের সদস্য আবু নাঈম মো.বাশার,উপজেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক মো.ওবায়দুল হক,সাংগঠনিক সম্পাদক হাজী আব্দুল বারেক খান,উপজেলা আ’লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মো.আলমগীর হোসেন খান ও উপজেলা আ’লীগের সদস্য মো.নজরুল ইসলাম খান। আ’লীগের মনোয়ন প্রত্যাশীদের সবার নামই আলোচনায় রয়েছে। তার মধ্যে আ’লীগ নেতা আবু নাঈম মো.বাশার কোভিড-১৯ স্বাস্থ্য সচেতনায় পৌর এলাকায় ৯টি ওয়ার্ডে ইতিমধ্যে ৬,৬১১টি পরিবারের মধ্যে ১০ হাজার বক্স মাক্স বিতরণ ও দোয়া চেয়ে রয়েছেন আলোচনার র্শীষে। অন্যসব রাজনৈতিক দলের তেমন কোন প্রার্থী চোখে না পরলেও ৯টি ওয়ার্ডের অর্ধ-শতাধিক কাউন্সিলর প্রার্থীর পদচারনায় সিংগাইর পৌরসভা এখন জমজমাট। ৯টি ওয়ার্ড ও ৩টি সংরক্ষিত ওয়ার্ডে প্রার্থীরা দলীয়ভাবে দলের মনোয়ন বা প্রতীক না পেলেও দোয়া ও আর্শীবাদ পেতে মাঠে দৌড়ঝাঁপ শুরু করছেন।
২০০১ সালে আনুষ্ঠানিকভাবে সিংগাইর পৌরসভা যাত্রা শুরু। যাত্রার শুরুতেই মেয়র নির্বাচিত হন মীর মো.শাহজাহান। তারপর দু,বার বিএনপির প্রার্থী নির্বাচিত হন। বর্তমানে সিংগাইর পৌরসভার ভোটার সংখ্যা ২২ হাজার ৬ শত ৮৫ জন। এর মধ্যে পুরুষ ভোটার সংখ্যা ১১ হাজার ১শত ২০জন,মহিলা ভোটার সংখ্যা ১১ হাজার ৫ শত ৬৫ জন। নৌকা প্রতিকে মনোয়ন প্রত্যাশীরা বলেন-দল যাকে মনোয়ন দিবে আমরা তাকে নিয়েই এক সাথে কাজ করব এবং নিশ্চিত বিজয়ী হব ইনশাল্লাহ।
মানিকগঞ্জ-২ আসনের সংসদ সদস্য মমতাজ বেগম (এমপি) বলেন-২/১ দিনের মধ্যে আ’লীগের প্রার্থী ঘোষনা করা হবে। এবার আ’লীগের প্রার্থী যেই হোক সবাই একত্রে মিলেমিশে কাজ করার প্রতিশ্রুতি দিয়েছেন বলে জানান তিনি।
