নিজস্ব প্রতিনিধি : ঢাকার নবাবগঞ্জে সনাতনী শিক্ষা প্রসারে ধর্মগ্রন্থ গীতা বিতরণ অনুষ্ঠান করা হয়েছে। বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোটের উদ্যোগে বৃহস্পতিবার বিকালে উপজেলার বাহ্রা ইউনিয়নের শুভরিয়া গ্রামে এ অনুষ্ঠান করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা হিন্দু মহাজোটের সভাপতি উত্তম কুমার রায়। সভাপতিত্ব করেন উপজেলা হিন্দু ছাত্র মহাজোটের সভাপতি অমৃত সিদ্ধা।
বিশেষ অতিথি ছিলেন উপজেলা হিন্দু মহাজোটের সাধারণ সম্পাদক রণজিত কুমার রায়, সহ-প্রচার সম্পাদক রণি রাজবংশি, উপজেলা যুব হিন্দু মহাজোটের সভাপতি গৌর চন্দ্র সরকার, উপজেলা শারদাঞ্জলী ফোরামের সভাপতি দিলিপ কুমার সিদ্ধা।
হিন্দু ছাত্র মহাজোটের উপজেলা সভাপতি শুভ্র তালুকদার ও সাংগঠনিক সম্পাদক অমিত বাড়ৈ অনুষ্ঠান সঞ্চালনা করেন। সার্বিক সহযোগীতা করেন হিন্দু ছাত্র মহাজোটের উপজেলার উপদেষ্টা বিকাশ সিদ্ধা।
