মো. রকিবুল হাসান বিশ্বাস,সিংগাইর (মানিকগঞ্জ) প্রতিনিধি : প্রধানমন্ত্রী শেখ হাসিনা ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষে উপজেলাস্বাস্থ্য কমপ্লেক্সের বর্হিবিভাগে রোগীদের দ্রুত সেবা দেয়ার জন্য ডিজিটাল টিকিটের শুভ উদ্বোধন করলেন উপজেলা স্বাস্থ্য ও প.প কর্মকর্তা ডা.ফারহানা কবির। গতকাল বুধবার সকাল ১১টা দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বর্হিবিভাগে রোগীদের টিকিট দেয়ার মাধ্যমে এর উদ্বোধন ঘোষনা করেন এবং বক্তব্যে তিনি বলেন-এতে অল্প সময়ে অধিক রোগীদের সেবা দেয়া সম্ভব ও রোগীরা দ্রুত চিকিৎসা নিয়ে ঘরে ফিরতে পারবে। এ সময় উপস্থিত ছিলেন-মেডিকেল অফিসার ডা.মোহাম্মদ রাজিবুল ইসলাম,জুনিয়ার কন:ডা.শবনম বানু,ডেন্টাল সার্জন ডা.শামচুল আলম,ডা.ফারহানা নবী,ডা.অমিত কুমার তরফদার,ডা.সোহেল রানা বাবু,পরিসংখ্যানবিদ রুহল আমিন,প্রধান সহকারি মশিউর রহমানসহ সকল স্টাফবৃন্দ।
