মো. রকিবুল হাসান বিশ্বাস,সিংগাইর (মানিকগঞ্জ) প্রতিনিধি : মানিকগঞ্জের সিংগাইর উপজেলা ওয়েভ ফাউন্ডেশন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এর যৌথ উদ্যোগে জয়মন্টপ বাজার ব্যবস্থাপনা কমিটির সার্বিক ব্যবস্থাপনায় কৃষিমোর্চা সদস্যদের কৃষি প্রশিক্ষণ ও নিরাপদ ফসলের মাঠ পরিদর্শন শেষে “কৃষি মোর্চা” প্রকল্পের আওতায়“নিরাপদ ফসল উৎপাদন ও বাজারজাতকরণ” এবং জয়মন্টপ বাজারে নিরাপদ সবজি ক্রয় বিক্রয়ের কর্নারের ফিতা কেটে শুভ উদ্বোধন করেন-উপজেলা নির্বাহী অফিসার রুনা লায়লা। আজ বুধবার (২৭ জানুয়ারি) দুপুর ১২ টার দিকে জয়মন্টপ বাজারে নিরাপদ সবজি কর্নার উদ্বোধনে কৃষক জৈবসার ব্যবহার করে স্বাস্থ্যসম্মত সবজি ফলন করে দেশের বিভিন্ন স্থানে রপ্তানি করে অধিক মুনাফা অর্জন করতে পারবে। এ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-উপজেলা কৃষিবিদ টিপু সুলতান স্বপন,জয়মন্টপ ইউপি চেয়ারম্যান ইঞ্জি.শাহাদৎ হোসেন।
অন্যন্যদের মধ্য উপস্থিত ছিলেন-ওয়েভ ফাউন্ডেশনের সহকারী সমন্বয়কারী মো.ফিরোজ হোসেন,লোকমোর্চার প্রকল্প সমন্বয়কারী মো.হাবিবুল ইসলাম,জয়মন্টপ বাজার কমিটির সাধারণ সম্পাদক মো.আবু বক্কর ছিদ্দিক, জয়মন্টপ ইউনিয়নের চরদূর্গাপুর এলাকার লোকমোর্চার সভাপতি ও জয়মন্টপ বাজারের ইজারাদার মো.জামালউদ্দিনসহ স্থানীয় কৃষক ও ওয়েভ ফাউন্ডেশন এবং উপজেলা লোকমোর্চার কর্মকর্তাবৃন্দ।
