মো. নাজমুল হোসেন : ভিক্ষুক মুক্ত করতে ঢাকার নবাবগঞ্জে ভিক্ষুক পুর্ণবাসন প্রকল্পে আর্থিক অনুদান প্রদান করা হয়ে। বুধবার (১১ ডিসেম্বর) বিকেলে উপজেলার কাশিমপুর এলাকায় আহছানিয়া মিশনের ডিএফইডির পক্ষ হতে এ অনুদান প্রদান করা হয়।
এসময় ১০ জন ভিক্ষুককে ২৫ হাজার করে সর্বমোট দুইলক্ষ পঞ্চাশ হাজার টাকার আর্থিক অনুদান দেওয়া হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, নবাবগঞ্জ শাখা ফাস্ট ইসলামি ব্যাংক ম্যানেজার গোলাম মোস্তফা, ডিএফইডি জোনাল ম্যানেজার মো. খাইরুল ইসলাম, ঢাকা এরিয়া ম্যানেজার মো. খোরশেদ আলী, শাখা ম্যানেজার আবুল হোসাইন, ইউপি সদস্য সীমা বেগম, ব্যবসায়ী এম.এ লতিফ চৌধুরী প্রমুখ।
