নিজস্ব প্রতিবেদক: ঢাকার দোহার উপজেলার জয়পাড়ার শ্রী শ্রী প্রভু জগবন্ধু মঠে সনাতন (হিন্দু) সম্প্রদায়ের মতবিনিময় ও মন্দির পরিদর্শন করেছেন বাংলাদেশ মহানাম সম্প্রদায়ের সভাপতি শ্রীমৎ কান্তি বন্ধু বহ্মচারী মহারাজ। শুক্রবার দুপুরে মত বিনিময় সভায় বক্তব্য রাখেন শ্রী শ্রী প্রভু জগবন্ধু মহাপ্রকাশ মঠের সাধারণ সম্পাদক দীপক কুমার বড়াল, প্রখ্যাত সাংবাদিক রাহুল রাহা, দপ্তর সম্পাদক সুজন দেবনাথ, নির্বাহী সদস্য এ্যাড. বিমল চন্দ্র রায়, দোহার উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রীষ্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক ইন্দ্রজিৎ পাল, নবাবগঞ্জ উপজেলা পূজা উদযাপন পরিষদের প্রতিষ্ঠাতা কমিটির সভাপতি এ্যাড. দীপঙ্কর সরকার প্রমুখ। সভায় বক্তারা, মন্দিরের উন্নয়নে সকল ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।
