দোহারে শহীদ মিনার উদ্বোধন ও সেলাই মেশিন বিতরণ

নিজস্ব প্রতিবেদক: ঢাকার দোহার উপজেলায় শহীদ মিনার উদ্বোধন ও দুস্থদের মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে।শুক্রবার উপজেলার বেগম আয়েশা পাইলট উচ্চ বালিকা বিদ্যালয় ও কলেজ মাঠে উপজেলা আওয়ামীলীগের সদস্য লায়ন আব্দুস সালাম চৌধুরীর ব্যক্তিগত অর্থায়নে নির্মিত এ শহীদ মিনার উদ্বোধন করা হয়। এতে উপস্থিত ছিলেন বেগম আয়েশা পাইলট উচ্চ বালিকা বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ কুলসুম বেগম সহ অন্যান্য শিক্ষকবৃন্দ। পরে দোহার গণকল্যাণ সোসাইটির সেলাই মেশিন প্রশিক্ষণ কার্যক্রম উদ্বোধন ও দুস্থদের মাঝে সেলাই মেশিন বিতরণ করে লায়ন্স ক্লাব অব ঢাকা ফ্রিডম।

লায়ন আব্দুস সালাম চৌধুরীর সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন লায়ন্স ক্লাব অব ঢাকা ফ্রিডমের মো. নজরুল ইসলাম, ওয়াহিদুর রহমান আজাদ, ডা. শহীদুল ইসলাম, নিখিল চন্দ্র গুহ, মো. মোস্তফা কামাল সহ অন্যান্য সদস্যগণ।

অনুষ্ঠানের সঞ্চালনা করেন দোহার গণকল্যাণ সোসাইটির সভাপতি এস.এম বিপ্লব হোসেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *