নবাবগঞ্জে শ্রমিক লীগের কমিটি গঠন

নবাবগঞ্জ (ঢাকা) প্রতিনিধি. ঢাকার নবাবগঞ্জের বক্সনগর ইউনিয়ন শ্রমিক লীগের কমিটি গঠন করা হয়েছে। শুক্রবার সন্ধ্যায় বক্সনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ইউনিয়ন সম্মেলনের মাধ্যমে এ কমিটির অনুমোদন দেয়া হয়। উপজেলা জাতীয় শ্রমিক লীগের আহবায়ক মো. রাসেদ খান ও যুগ্ম আহবায়ক বুলবুল আহমেদ উপস্থিত থেকে এ কমিটির অনুমোদন দেন।
কমিটিতে মো. সাইদুল ইসলাম শাহীনকে সভাপতি, আলী মোহাম্মদ সোহাগকে সাধারণ সম্পাদক করা হয়েছে। এছাড়া মো. বাহার কামালকে সিনিয়র সহ-সভাপতি, হরিদাসকে সহ-সভাপতি করে কমিটির অনুমোদন দেয়া হয়।
উপজেলা শাখার যুগ্ম-আহ্বায়ক মো. শাহীন ফকিরের সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের আহবায়ক কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা আব্দুল ওয়াদুদ মিয়া, উপজেলা শ্রমিক লীগের যুগ্ম আহবায়ক মো. সুজন আহম্মেদ, সদস্য- বীর মুক্তিযোদ্ধা মো. মন্জুর হোসেন, আব্দুল আলীম, মো. শাকিল, শেখ মো. মান্নান, আলী মোহাম্মদ সোহাগ, মো. কামাল, মহন মিয়া, মুনসুর আলী, সাব্বির হোসেন, জয়কৃষ্ণ মন্ডল পলাশ প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *