নিজস্ব প্রতিবেদক : দোহার উপজেলার কাঠালীঘাটা এলাকায় পুরাতন জামে মসজিদের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করা হয়েছে। বীর মুক্তিযোদ্ধা ও সমাজসেবক মাসুম মিয়া ও রোমান মিয়াসহ স্থানীয়দের অর্থায়নে মঙ্গলবার সকালে মসজিদের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করা হয়। ৩ তলা ভবণ ও মিনার বেষ্টিত অত্যাধুনিক মসজিদটির নির্মাণ ব্যায় ধরা হয়েছে প্রায় ১ কোটি টাকা। এসময় উপস্থিত ছিলেন, কাঠালীঘাটা মাসুম মিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনজুর রশিদ, বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাকিম, মো. শহিদুল ইসলাম, ইসমাইল হোসেন মাদবর, জাকির হোসেন, আফজাল হোসেন, আবু নাঈম মিয়া রনিসহ স্থানীরা।
