নওগাঁ জেলা প্রতিনিধি :- নওগাঁর মহাদেবপুরে নালিশী সম্পত্তিতে জোরপূর্বক বাড়ি নির্মাণের অভিযোগ উঠেছে। এ বিষয়ে আদালতে মামলা দায়ের করেছে ভুক্তভোগীর পরিবার। মামলা সূত্রে জানা যায়, উপজেলার খোশালপুর গ্রামের আয়েন উদ্দীনের পুত্র মোঃ আজিজুল রহমান গং তাদের পৈত্রিক বসতবাড়ী জবর দখল করে বাড়ি নির্মাণের অভিযোগে মৃত আব্দুস ছোবহানের পুত্র কলিমুদ্দিন, কলিমুদ্দিনের পুত্র মোঃ একরামুল, মৃত আব্দুল করিমের পুত্র মোঃ রুবেল ও মৃত সওদাগরের পুত্র মোঃশুকচানকে বিবাদী করে ১৪৪/১৪৫ ধারা আনয়নের জন্য আদালতে মামলা দায়ের করেন। আদালতের আদেশপ্রাপ্ত হয়ে মহাদেবপুর থানার এএসআই মোহাঃ মনিরুজ্জামান আর/এস ২২০খতিয়ানের ৭৯ নং দাগের উত্তরাংশে কোন কাজ না করার জন্য নোটিশ প্রদান করেন। ভুক্তভোগী আজিজুল রহমান জানান, আদালত ও থানা পুলিশ উক্ত নালিশী সম্পত্তিতে বসতবাড়ি নির্মাণে নিষেধ করলেও পতিপক্ষরা গায়ের জোরে তাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছে। এ বিষয়ে মহাদেবপুর ইউনিয়ন পরিষদের ১ নং ওয়ার্ড সদস্য কাজী ফেরদৌস জানান, বিষয়টি নিয়ে গ্রাম আদালতে বারবার বসা হলেও পতিপক্ষরা কোনো কিছু না মেনে নালিশী সম্পত্তিতে বসতবাড়ি নির্মাণ করছে। এতে করে যেকোনো সময় সেখানে আইন শৃংখলার অবনতি ঘটতে পারে।
