‘মানবতার জন্য আমরা’ সংগঠনের সভাপতি সাইফ আযাদ প্রেম ও সাধারণ সম্পাদক রহিদুল চৌধুরী

নিজস্ব প্রতিবেদক : ঢাকার দোহার উপজেলার সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন “মানবতার জন্য আমরা” এর সভাপতি নির্বাচিত হয়েছে সাইফ আযাদ প্রেম ও সাধারণ সম্পাদক রহিদুল চৌধুরী। রবিবার (৮ ডিসেম্বর) বিকেল ৪ ঘটিকায় সাতভিটা মানব কল্যাণ সংঘের অফিসে সদস্যদের ভোটের মাধ্যমে তারা নির্বাচিত হয়।

সভাপতি হিসেবে জয়ী সাইফ আযাদ পান ২৫ ভোট এবং ২১ ভোট পেয়ে সাধারণ সম্পাদক নির্বাচিত হন রহিদুল চৌধুরী। উক্ত কমিটি আগামী ১ বছর পর্যন্ত মেয়াদকাল থাকবে।

নির্বাচন পরিচালনা করেন মানবতার জন্য আমরা সংগঠনের সাবেক সভাপতি নজরুল ইসলাম এবং সাবেক সাধারণ সম্পাদক শাকিল মাহমুদ অন্তর। অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন পরিচালনার ক্ষেত্রে সংগঠনের সকল সদস্য ভূমিকা পালন করেন। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *