নিজস্ব প্রতিবেদক : নবাবগঞ্জে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস উদযাপিত হয়েছে। ‘আমরা দুর্নীতির বিরুদ্ধে একতাবদ্ধ’ এই প্রতিপাদ্যে সামনে রেখে উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি এর আয়োজন করেন। এ উপলক্ষে সোমবার সকাল সাড়ে ৯টায় উপজেলা বিয়াম ল্যাবরেটরি স্কুলে জাতীয় সংগীত পরিবেশনের সাথে পতাকা উত্তোলন করা হয়। পরে সকাল ১০টায় উপজেলা ফটক থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়। র্যালিটি কেন্দ্রীয় শহিদ মিনার সড়ক প্রদক্ষিণ করে ফিরে আসে।
উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এইচ এম সালাউদ্দীন মনজু, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মানবেন্দ্র দত্ত, ইফতেখার হোসেন হৃদয়, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মো. জালাল উদ্দিন, উপজেলা প্রকৌশলী আনোয়ার হোসেন, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা জেসমিন আহম্মেদ, নির্বাচন কর্মকর্তা ফারজানা আবেদীন, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির- মাধুরী বণিক, কালিপদ হালদার. ওহামা চিশতী, উত্তম সাহা, বিপ্লব ঘোষ, জেলা পরিষদ সদস্য এসএম সাইফুল ইসলাম, উপজেলা ছাত্রলীগের সভাপতি মেহেদী হাসান রানা প্রমুখ।
