ঢাকার নবাবগঞ্জে রোকেয়া দিবস পালিত

নিজস্ব প্রতিবেদক : ঢাকার নবাবগঞ্জে  রোকেয়া দিবস পালিত হয়েছে। আজ সোমবার সকাল ১০টায় কোর্টবিল্ডিং কার্যালয় থেকে বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে উপজেলা ফটক প্রদক্ষিণ করে। পরে কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এইচ এম সালাউদ্দীন মনজু, শিক্ষাবিদ মানবেন্দ্র দত্ত, ইফতেখার হোসেন হৃদয়, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মো. জালাল উদ্দিন, উপজেলা প্রকৌশলী আনোয়ার হোসেন, মহিলাবিষয়ক কর্মকর্তা রহিমা বেগম, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা জেসমিন আহম্মেদ, নির্বাচন কর্মকর্তা ফারজানা আবেদীন, জেলা পরিষদ সদস্য এসএম সাইফুল ইসলাম, উপজেলা ছাত্রলীগের সভাপতি মেহেদী হাসান রানা প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *