টেকনাফে ‘বন্দুকযুদ্ধে’ নিহত ১

নিজস্ব প্রতিবেদক : কক্সবাজারের টেকনাফে বিজিবির সাথে ‘বন্দুকযুদ্ধে’র ঘটনা ঘটেছে। আর এতে একজন নিহত হয়েছে বলে খবরে প্রকাশ। বিজিবির দাবি নিহত ব্যক্তি একজন ইয়াবা পাচারকারী। এসময় নিহতের কাছ থেকে এক লক্ষ বিশ হাজার পিচ ইয়াবা উদ্ধার করা হয়। মঙ্গলবার (১০ ডিসেম্বর) ভোরে টেকনাফের হ্নীলা ইউনিয়নের জাদিমুরা নাফ নদসংলগ্ন কেওড়া বাগান এলাকায় এ ‘বন্দুকযুদ্ধের’ ঘটনা ঘটে। নিহত ইমাম হোসেন (২৫) টেকনাফের হ্নীলার জাদিমুরা এলাকার আবদুস সালামের ছেলে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *